শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পাটের চাহিদা কখনও শেষ হবে না, বহুমুখীকরণের তাগিদ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারের সুযোগ বেড়েছে। পাট-পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানো ও নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় পাট দিবস উপলক্ষে ৬টি পাটকল ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পাট সোনালী আঁশ। এটি এমন এমটি পণ্য, যার চাহিদা কখনও শেষ হবে না। সোনালী আঁশ সোনালী দিনের হাতছানি দিচ্ছে। সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাট পণ্যকে বহুমুখীকরণ করতে হবে।

তিনি বলেন, পাটকলগুলো লিজ নিয়ে বেসরকারিভাবে যারা চালাবেন, তারা ইন্ডাস্ট্রির প্রতি যত্নবান হবেন। নতুন যন্ত্রপাতি আনেন এবং পাট পণ্যকে বহুমুখী করেন। কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে পাটের যে প্রণোদনা পাওয়া উচিৎ সেটি পাট পাবে।

প্রধানমন্ত্রী বলেন, পাটকলগুলো লিজ দিলেও নজরদারি থাকবে। একটি সম্পদ তুলে দিয়েছি, এর যত্ন করবেন। নিজের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশেরও যেন উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য করবেন। উৎপাদিত পাটপণ্য স্বাস্থ্যসম্মত ও উন্নতমানের যেন হয়।

এদিকে পাটখাতে বিশেষ অবদান রাখা ও এই খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি
সেরা পাট উৎপাদনকারী চাষি
পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান
পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল
পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান
বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান
বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং
বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

এর আগে সকাল ১০টার পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা। এদিন ইজারার জন্য নির্ধারিত বিজেএমসির ছয়টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023