শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাড়তে পারে মন্ত্রিসভার পরিধি : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পর বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গত ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। এগুলোর দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।

‘মন্ত্রিসভার আকার বাড়ছে, এমন একটা কথা শোনা যাচ্ছে’ সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে এখানে সময় মতো কিছু জায়গায়, যেমন শ্রম মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়- এগুলোতে কোনো না কোনো সময় মন্ত্রী আসবে।

তিনি বলেন, আমার মনে হয় সংরক্ষিত মহিলা আসনগুলো আসার পরে মন্ত্রী আসতে পারে। সেই হিসেবে এর পরে চিন্তাভাবনা। প্রধানমন্ত্রীর এখতিয়ারে তিনি এটা করবেন।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক মানে আমেরিকাকে সরাসরি শত্রু বানাতে চাই না। নির্বাচনে সহায়তা করায় রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছি।’

মিয়ানমারের সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর যারা আত্মরক্ষার্থে পালিয়ে এসেছে তাদের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের নিজ দেশে ফেরার বিষয়টি আন্তর্জাতিক নিয়ম মেনে প্রক্রিয়াধীন আছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া জাতিসংঘ, ইইউ, চীন, ভারতসহ আন্তর্জাতিক সংস্থাকে সঙ্গে নিয়ে অব্যাহত আছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023