শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

শীত নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। তবে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস বলছে, আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের এক বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ ও কাল রাতে তাপমাত্রা কমতে পারে। এর ফলে শীতের দাপট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশার তথ্যে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িমক বিঘ্ন ঘটতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাঙ্গামাটিতে ২৯ ডিগ্রি। এছাড়া দেশের গোপালগঞ্জ ও সিলেটে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

দ্বিতীয়দিন অর্থাৎ বৃহস্পতিবারে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। এদিনও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া মধ্যরাত থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023