শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে। কোস্ট গার্ড, পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৪ ফেব্রুয়ারি) মিয়ানমার ইস্যুতে বিজিবি মহাপরিচালকের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার বর্ডার পুলিশের ১৪জন আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে। তাদের আটক রেখেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে। খুব শিগগিরই ফেরত যাবে।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া বর্তমান পরিস্থিতির জন্য দেরি হতে পারে। সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না। তবে সরকারি বাহিনীর কেউ আত্মরক্ষার্থে আশ্রয় চাইলে কিছু করার থাকে না।

মন্ত্রী বলেন, আমরা কারো সাথে যুদ্ধে জড়াতে চাই না। বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখছি। মর্টারশেল আমাদের সীমানার ভেতর পরেছে, কেউ আহত হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023