শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আবহাওয়া অফিস জানালো শীতে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সারাদেশে তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। এর মাঝেই বুধবার (১৭ জানুয়ারি) থেকে পরবর্তী তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এ কারণে আরও বাড়তে পারে শীতের তীব্রতা।

রাজধানীসহ সারাদেশের আকাশ মেঘলা থাকায় অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিন যশোর কুষ্টিয়া খুলনা, পাবনাসহ অন্তত ৪০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আকাশে যেহেতু মেঘ ঘনীভূত হয়েছে, ১৭, ১৮ ও ১৯ তারিখ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। তবে ২০ তারিখের পর থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান আরও জানান, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মানুষ তাপমাত্রা যতটা না কম তার চেয়ে বেশি শীত অনুভব করছে।

এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীসহ বেশিরভাগ জেলায় শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। কনকনে শীত সঙ্গে ঘন কুয়াশায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন জেলার খেটে খাওয়া মানুষ। দিনমজুররা বলছেন, প্রচন্ড ঠান্ডায় সকালে কাজে যাওয়াই এখন কঠিন হয়ে পড়েছে। তাই রোজগারও কম হয়। গরম কাপড়ের অভাবে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না তারা।

মাঘের শীতে দুর্ভোগ আরও বেড়েছে ছিন্নমূল ও হতদরিদ্রদের। শীতজনিত নানা রোগের প্রকোপে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। অসুস্থদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। হাসপাতালে সেবা নিতে আসা রোগীর স্বজনরা বলছেন, তীব্র শীতে জ্বর-সর্দি লেগেই আছে। পেটের দায়ে এই শীতে কাজে বের হয়ে কাজ করতে হয়। বাড়িতে বসেও থাকা যায় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023