শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তীব্র শীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

শীতে কাঁপছে দেশ। ঠান্ডাজনিত নানা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির বেশি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে যে সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নেমে যাবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালকরা সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি বা তার বেশি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিতে হবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023