শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

রোজার আগে উপজেলা পরিষদ নির্বাচন: ইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আগামী ১০ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হবে। এর আগেই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে ইসি ভবনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, কমিশনের অনুমোদনক্রমে রোজা শুরুর আগেই উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হতে পারে। আগামী ১০ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হবে।

ইসির এ সচিব বলেন, উপজেলার তালিকা পেয়েছি। সেই অনুযায়ী কমিশন প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত নিলে যেকোনো সময় উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। রোজা শুরু হওয়ার আগে হয়ত হতে পারে।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনযোগ্য হয়েছে ৪৮৫টি, এ রকম তালিকা পেয়েছি। ইনফ্যাক্ট সবই তো নির্বাচনযোগ্য, কারণ ২০১৮ সালের মার্চের দিকে নির্বাচন হয়েছিল। এসএসসি পরীক্ষা, রোজাসহ সব কিছু বিবেচনা করব।

আমাদের দেশে রোজায় নির্বাচন কম হওয়ার প্রচলন আছে। সে ক্ষেত্রে হয়ত প্রথম ধাপের নির্বাচন রোজার আগে হতে পারে, দ্বিতীয় ধাপ ঈদের পরে হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023