শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বসছে ৩০ জানুয়ারি। স্পিকার সভাপতিত্বে ওই দিন বিকাল তিনটায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ এই অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সই করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জানুয়ারি বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২২২ টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসনে। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে। আর ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি জিতেছে একটি করে আসন।

গত ১১ জানুয়ারি টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। নতুন মন্ত্রিসভার ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী এরই মধ্যে নিজেদের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023