শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিশরের প্রেসিডেন্টের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সোমবার এক অভিনন্দন বার্তায় সিসি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে জয়ী হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে আপনার জয়লাভ আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে।

সিসি বলেন, মিশর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি নিশ্চিত যে আমাদের পারস্পরিক সহযোগিতায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুননির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান মিশরের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল এবং অব্যাহত সাফল্যর প্রশংসা করেন সিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023