শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নির্বাচন নিয়ে যা বলল ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণকারী ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বলেছেন, তারা বাংলাদেশের নাগরিকদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছেন। সোমবার ভারতের নির্বাচন কমিশন তাদের তিন সদস্যের প্রতিনিধি দলের বিবৃতি প্রকাশ করেছে।

ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফর করেন।

বিবৃতিতে প্রতিনিধি দলটি জানায়, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ভারতের নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা নির্বাচনি প্রক্রিয়া পরিচালনা ও এই সফরের বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রচেষ্টা এবং এর সুচিন্তিত পরিকল্পনা ও ব্যবস্থার প্রশংসা করি।

ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বিবৃতিতে বলা হয়েছে, আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন এবং ভোটগ্রহণ প্রক্রিয়াটি সরাসরি প্রত্যক্ষ করেছি। আমরা দেখেছি, বাংলাদেশের নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের নির্বাচনি অধিকার প্রয়োগ করছেন।

ভারতীয় নির্বাচন কমিশন প্রতিনিধি দল আরও জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এবং আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023