শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, সতর্ক পুলিশ: আইজিপি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।

সোমবার (১ জানুয়ারি) রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, নির্বাচন নিয়ে এই মুহূর্তে দেশে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। কোনো নাশকতার আশঙ্কা নেই, তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যেকোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা পুলিশের আছে।

তিনি বলেন, যদি কেউ ভোট বানচাল করার চেষ্টা করে তাহলে পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করার দরকার তা করবে। আমাদের প্রশিক্ষণ আছে, ইকুয়েপমেন্ট আছে, লজিস্টিক আছে। জনবল এবং নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023