শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণও যেন না যায়: ইসি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন সোচ্চার রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেন, ‌‘নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণও যেন না যায়।’

রোববার দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে জেলার ৩টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু করার জন্য যতরকম বাহিনী দরকার, সব নামানো হয়েছে উল্লেখ করে ইসি আলমগীর বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য যতরকম বাহিনী দরকার, সব বাহিনী নামানো হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন সোচ্চার রয়েছে। কারো যেন সম্মানহানি না হয়। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণও যেন না যায়। দেশের প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এ দেশের প্রত্যেক মানুষ সম্মানিত। তাই কেউ যেন কারো সম্মানে আঘাত না করে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আসলাম খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023