শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সহিংসতা একেবারেই হয়নি সেটা বলছি না: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও ভোটের মাঠে খুব বেশি ঘটনা ঘটছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়া- এগুলো হয়েছে। কিন্তু মোটাদাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবে সহিংসতা একেবারেই হয়নি, সেটা বলছি না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাসক দলের প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করছেন, আপনারা মানাতে পারছেন না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাঠপর্যায়ে সভা করেছি। তাদের কাছ থেকে খুব বেশি অভিযোগ পাইনি। প্রশাসনের ওপর তাদের আস্থা রয়েছে। আর কয়েকটা দিন আছে, আমরা আমাদের আবেদন রাখছি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। একটা সময় প্রচারণা বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ভোটের দিন পোলিং এজেন্টকে ভারসাম্য রক্ষা করতে হবে। সেখানে অবাঞ্চিত লোক যাতে প্রবেশ করতে না পারে এবং গণমাধ্যম যদি অনিয়ম প্রচার করতে পারে, আমরা এটাকে স্বাগত জানাবো। তাহলে নির্বাচনের ক্রেডিবিলিটি বেড়ে যাবে এবং রং পারসেপশন (ভুল ধারণা) হওয়ার সুযোগ কম হবে। আমরা আশাবাদী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023