শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

কোথাও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর আইনিব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভাশেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী যেন ব্যবস্থা নেয় সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা আস্থা রাখুন, নির্বাচন সুন্দর হবে।’

তিনি বলেন, ‘সবার প্রয়াসে নির্বাচন সুষ্ঠু হবে। আপনারাও (সাংবাদিকরা) কিন্তু স্বচ্ছতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। আপনাদের চেষ্টায়, আমাদের চেষ্টায়, প্রার্থীদের চেষ্টায় এবং ভোটারদের চেষ্টায় নির্বাচনটা সফল হবেই। সভায় আমরা সবাই এই আশাবাদ ব্যক্ত করেছি।’

তিনি বলেন, ‘মতবিনিময়সভায় প্রার্থীদের সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। তারা আন্তরিক। কিছু সমস্যার কথা এসেছে। আমরা শুনেছি। স্থানীয় প্রশাসন কথা বলেছে। সেই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি। আশা করি ওনারা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন।’

এর আগে সকাল ১০টায় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার এই সভায় প্রার্থীদের অনেকে নানা অভিযোগ তুলে ধরেছেন বলে তারা জানিয়েছেন। সিইসি এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023