শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দিবেন নির্বাচনী প্রচারণায়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ ঘিরে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা। নগরের হযরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজার ও সমাবেশস্থল আলিয়া মাদরাসা ময়দানে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে আলিয়া মাদরাসা ময়দানে সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশস্থলে জনসাধারণের প্রবেশের জন্য বসানো হয়েছে মেটাল ডোর। মাঠের চতুর্দিকে কর্ডন করা হয়েছে। কয়েকদিন আগে থেকেই বিশেষ বাহিনী ও পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে সমাবেশস্থল মাদরাসা মাঠ।

মঙ্গলবার থেকে মাঠ সংলগ্ন সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।

পরদিন বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরদিন ৩০ ডিসেম্বর নিজ জেলা গোপালগঞ্জ, তারপর মাদারীপুরে যাবেন তিনি। ওই দিন প্রথমে গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। তারপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023