শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শীতে কাঁপছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

এক সপ্তাহ ধরে কনকনে শীতে কাঁপছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলা। শনিবার পৌষের প্রথম দিন থেকে দুই অঞ্চলে হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাস বইছে। হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি বাড়ার সঙ্গে সঙ্গে ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে কাবু হয়ে পড়েছে এসব জেলার গ্রামীণ জনজীবন। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের অন্তত ২১ টি জেলায় তাপমাত্রার পারদ নেমে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।

রোববার (১৭ ডিসেম্বর) হিমালয়ের কোলঘেঁষা জনপদ পঞ্চগড়, চুয়াডাঙ্গা, দিনাজপুর এবং রাজশাহীতে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ২১ জেলায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ৮ দিন চুয়াডাঙ্গায় হিমেল হওয়ার সঙ্গে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ চলছে। আগামী বুধবার পর্যন্ত এটা অব্যাহত থাকতে পারে। এসময় দেশের বেশির ভাগ এলাকায় থাকবে প্রচণ্ড শীত।

আবহাওয়াবিদ ড.আবুল কালাম মল্লিক বলেন, এখন ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। ভোর পর্যন্ত ঠাণ্ডা বাতাস থাকায় শীত থাকছে। সকাল থেকে রোদ কিছুটা উষ্ণতা ছড়াচ্ছে। বিকেলে আবার শীতার্ত বাতাস বইছে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ কৃত্রিম আবহাওয়া ভূ-উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানান, ভারতের পশ্চিমবঙ্গ থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করা হাঁড় কাপানো ঠাণ্ডা বাতাস ক্রমশ বিস্তার লাভ করছে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী বিভাগের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, পাবনা, রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেয়ে শৈত্যপ্রবাহ চলছে। এটা অব্যাহত থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। এই শৈত্যপ্রবাহ প্রতিদিন দেশের পূর্বদিকে অগ্রসর হচ্ছে।

এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। ফলে সকালে যানবাহনগুলো সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। জেলার কৃষি সম্প্রসারণের তথ্যমতে সকাল ৬টায় ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত তিনদিন ধরে তাপমাত্রার পারদ ১২ থেকে ১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করেছে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সোমবার সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল চারদিক। সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতিও তেমন ছিলনা। যাদের চলাচল করতে দেখা গেছে তারা যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছেন। এদিকে শীতের কারণে জেলার ফসলের ক্ষেতগুলোতেও কৃষকদের উপস্থিতি কম দেখা গেছে। কাজে যাওয়া শ্রমিকদেরও সংখ্যাটিও কম ছিল। জনসমাগম কম ছিল বড় বাজারগুলোতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023