শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার ওপর হামলা হয়েছে।

আজ সোমবার বিকেল ৫টার দিকে কাহালু উপজেলার তিনদীঘি এলাকায় গণসংযোগের সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

জিয়াউল হক জানান, কাহালু উপজেলার তিনদীঘি এলাকায় গণসংযোগে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়।
তারা মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায় ডা. জিয়াউল হক মোল্লার নাক দিয়ে রক্ত ঝরছে। কর্মীরা তাকে ভাঙচুর করা গাড়িতে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ আসনে বিএনপি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৭ সালে তিনি সংস্কারপন্থি নেতা হিসেবে চিহ্নিত হওয়ার পর দলের সকল পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়থাকার পর আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন।

ডা জিয়াউল হক মোল্লার অভিযোগ অস্বীকার করে কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান বলেন, হামলা হয়েছে এমন কথা শুনেছি। তবে কারা হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, প্রার্থীর ওপর হামলার ঘটনা শুনেছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023