শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

উত্তরে বাড়ছে শীতের দাপট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

হাড় কাঁপানো শীত, দাপট দেখাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশার চাদরে কাবু এসব এলাকার মানুষ। কুড়িগ্রামের চরাঞ্চলে অনুভূত হচ্ছে হিম বাতাস। লোকালয়ে হানা দিচ্ছে ঘন কুয়াশা। শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার (১১ ডিসেম্বর) সারা দেশে তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া সকালে রাজধানীসহ প্রায় সারাদেশ ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় মিগজাউমের আগে তেমন শীত দেখা যায়নি উত্তরাঞ্চলসহ সারাদেশের অধিকাংশ জায়গায়। তবে মিগজাউমের ফলে হওয়া বৃষ্টি কেটে যাওয়ার পরেই শীত জেঁকে বসেছে এসব এলাকায়। হেমন্ত শেষ হবার আগেই শুরু হয়ে গেছে মাঘের শীত।

প্রচণ্ড শীতের সাথে থাকছে কুয়াশা। দিনের বেলা অনেকটা সময়ই জুড়েই আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। কমে এসেছে দিন ও রাতের তাপমাত্রা।

হঠাৎ এমন আবহাওয়া পরিবর্তনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিচ্ছে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগবালাই। হাসাপাতালগুলোতে বাড়ছে রোগির সংখ্যা। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্করা।

এছাড়াও উত্তরাঞ্চলের এসব এলাকায়, সূর্যাস্তের সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্টে দিন কাটছে হতদরিদ্র মানুষের। তবে জেলা প্রশাসন বলছে, শীতার্তদের সহায়তায় প্রস্তুতি আছে তাদের।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, আমাদের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। আমরা সর্বাত্মকভাবে শীতার্ত মানুষের পাছে আছি। সরকারের সবরকম প্রস্তুতি নেয়া আছে।

এদিকে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই উত্তরাঞ্চলে শৈতপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুই-এক দিনের মধ্যেই আরও হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রাও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023