শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আজ পঞ্চগড়ে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। সেখানকার তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামনের দিকে তাপমাত্রার আরও কমবে। চলতি মাসের শেষের দিকে বইতে পারে মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ। এর আগে, গতকাল পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে বিভিন্ন এলাকা। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছিল ১৪-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ মাসের শেষের দিকে দেখা দিতে পারে মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ। এছাড়া সকাল ৬টায় দিনাজপুরে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ।

শীতের প্রকোপে বেড়ে যাওয়ায় ঠান্ডার জবুথবু হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি নিলেও নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষগুলো শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় আছে। এছাড়া প্রচণ্ড ঠান্ডায় গরু-ছাগলগুলোর কষ্ট হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023