শিরোনাম :
বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই

গাজীপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরে ঘন কুয়াশায় একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা দুই যাত্রী নিহত হন। রোববার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)।তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023