শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আজ থেকে গরুর গোস্ত ৬৫০ টাকা কেজি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

রাজধানীতে গরুর গোস্ত ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এটা আগামী এক মাস, অর্থাৎ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই দামে মাংস বিক্রি করবেন তারা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও গোস্ত ব্যবসায়ী সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা গণমাধ্যমকে বলেন, আগামীকাল থেকে রাজধানীর বাজারগুলোতে ৬৫০ টাকা কেজিতে গরুর গোস্ত বিক্রি হবে। এরপর সারা দেশে তা বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থে একেক বাজারে একেক দরে গরুর গোস্ত বিক্রির সুযোগ নেই বলে জানান তিনি।

ব্যবসায়ীদের সভা সূত্রে জানা গেছে, প্রতি কেজি গরুর গোস্ত ৭৫০ গ্রাম গোস্ত, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে। মানহীন গোস্ত বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। এক মাস পরীক্ষামূলকভাবে মাংস বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023