শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

‘১০ ডিসেম্বর আ.লীগের সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে’

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

রাজনৈতিক সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ একটি সমাবেশের আয়োজন করেছে। ইসি অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো চিঠি পাইনি।’

অনুমতি ছাড়া করতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘যদি কোথাও কোনো রাজনৈতিক সমাবেশ করতে হয় তাহলে অনুমতি নিতে হবে। আমাদের আচরণবিধিতে যেভাবে আছে, সে অনুযায়ী করতে হবে।’

অশোক কুমার গণমাধ্যমকর্মীদের জানান, ‘ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আমি এবং আমাদের যুগ্ম সচিবরা কথা বলেছি। মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় আমাদের কাছে জানার ছিল। সেই বিষয়গুলো আমরা জানিয়েছি।’

ইইউ টিমে ছিলেন-ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023