শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

এবারও এগিয়ে মেয়েরা: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ এর ফলাফলে পাসের হারে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। রোববার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টার পর গণভবনে ফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ছেলেদের থেকে মেয়েরা ৩.৮১ পয়েন্ট বেশি এগিয়ে আছে। এছাড়া জিপিএ’তেও এগিয়ে আছে ছাত্রীরা। একসময় তো মেয়েদের পড়াশোনাই করতে দিত না। অনেক দেশে এখনও দেয় না। তবে আমরা এগিয়ে যাচ্ছি।
পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

এছাড়াও ছাত্রদেরকে পড়াশোনার বিষয়ে আরও গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক সময় জেন্ডার সমতা নিয়ে খুব কথা হতো। এখন দেখছি ছেলেরা পিছিয়ে পড়ছে। কিন্তু ছেলেরা কেন পিছিয়ে থাকলো এটা খুঁজে বের করতে হবে। প্রতিবারই দেখি মেয়েদের পাশের হার বেড়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ পাওয়ায় আন্তরিক ধন্যবাদ। জ্বালাও পোড়াও এর মধ্যে যে আপনারা যথা সময়ে কাজটি করতে পেরেছেন এটি বড় ব্যাপার। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার প্রচেষ্টায় আমরা এটি করতে পেরেছি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023