শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হরতাল: ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

তপশিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে আজ রোববার সকাল থেকে। শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১১টি যানবাহনে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজধানী ঢাকায়। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, ঢাকা সিটিতে ৫টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) ৩টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) ২টি এবং ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি আগুনের ঘটনা ঘটে।

এসব আগুনের ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজি, ১টি পিকআপ, ১টি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করেছে।

জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হরতালে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীসহ দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অব্যাহত আছে মামলা ও গ্রেপ্তার। কোথাও কোথাও পুলিশ বিএনপি নেতাকর্মীর বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি এবং স্বজনকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন দলটির বহু নেতাকর্মী। এর মধ্যেই নানা জায়গায় চলছে বাস, ট্রাক, ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023