শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

দিনাজপুরে ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের সামনের কেবিনটি পুড়ে গেছে।

সোমবার ভোর ৫টায় শহরের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মুক্তিযোদ্ধা পল্লি এলাকার বাসিন্দা গুলজার হোসেন রবিবার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টা বোঝাই একটি ট্রাক পার্ক (ঢাকা মেট্রো ট-১৩-২৮৯৯) করে রাখেন। সোমবার ভোর ৫টায় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। এসময় ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023