শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

রোববার সকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি ছাড়াও পুলিশ ও আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। আমিনবাজার, ফার্মগেট, শাহবাগ, মগবাজার, মহাখালী, বাড্ডাসহ প্রায় পুরো ঢাকাতেই পর্যাপ্ত পরিমাণে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টও রয়েছে। সন্দেহজনক কিছু দেখলে চেক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে সকাল থেকে কোথায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কর্মজীবীরাও কর্মস্থলে যেতে শুরু করেছেন। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত অনেক গাড়ি দেখা গেছে।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি এবং পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করে আসছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023