শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ২

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে একটি চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ মো ফায়েজুর রহমান পিপিএম আজ বুধবার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। একই দিন ভোরে ঢাকা বাইপাস সড়কে নাগরীর গলান এলাকায় ফ্রেশ কোম্পানির পণ্যবাহী অন্য একটি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আতিকুর রহমান বলেন, ‘গলান এলাকায় বুধবার ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তরা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেয়া কাভার্ড ভ্যানটি (ঢাকা উ-১৪-০৯৪৭) ফ্রেশ কোম্পানির পণ্য নিয়ে ঢাকা বাইপাস সড়ক হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়ার পর‌ তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ (হটলাইন) নম্বর থেকে কল করে বিষয়টি কালীগঞ্জ ফায়ার সার্ভিসে জানানো হয়।‌ পরবর্তীতে সকাল ছয়টা ১০ মিনিটে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই কাভার্ড ভ্যানের গ্লাস ভেঙে যায় ও সামনের অংশ ও সিট পুড়ে যায়। সে সময় কাভার্ড ভ্যানে থাকা মিস্ত্রি ও চালকের সহকারী (হেল্পার) দগ্ধ হয়েছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023