শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপি-জামায়াতের অবরোধ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

সারা দেশে দ্বিতীয় দফায় চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ কর্মসূচি। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে কম গণপরিবহন চলতে দেখা গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এদিন রাজধানীর গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলামোটর ও কাওরান বাজার এলাকায় খুব কম গণপরিবহন চলতে দেখা গেছে। বিশেষ করে বাস খুব কম। স্টপেজে দাঁড়ালে বেশি কিছুক্ষণ পর পর বাস আসছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অনেককেই গাড়ির জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ বা বাধ্য হয়ে পাঠাওয়ে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যস্থলে ছুটেছেন। একই অবস্থা দেখা গেছে রাজধানীর রামপুরা, মালিবাগেও। এ ছাড়া এদিন রাস্তায় ব্যক্তিগত গাড়িও খুব কম চলাচল করতে দেখা গেছে। এর আগে, দ্বিতীয় দফায় অবরোধ শুরুর প্রথম দিন রোববারও রাজধানীতে গণপরিবহন কম ছিল। ফলে সেদিনও ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবার দুইদিন বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023