শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঢাকায় ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

বিএনপির মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট আটদিনে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতায় ৮৯টি মামলা হয়েছে। এতে বিএনপির ২ হাজার ১৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি।

তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এতে ২ হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা। এ থানায় ছয়টি মামলা করা হয়েছে।

তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।

শনিবার গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023