শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বিকেল থেকে বন্ধ থাকবে এনআইডি সেবা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন টানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে এ সেবা বন্ধ হবে।

বুধবার ইসি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে। এ সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস ও স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূলকক্ষে স্থানান্তর করা হবে। মূলত এসব কারণেই সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে।

জানা গেছে, সার্ভার কক্ষ স্থানান্তর শেষে আগামী রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে সার্ভিসগুলো পুনরায় চালু করা হবে।

নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তরসহ সংশ্লিষ্ঠ কাজে ৬৪ ঘণ্টা সময় লাগবে।

এর আগে সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল।তারও আগে সাইবার হামলার শঙ্কায় ১৪ আগস্ট রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় আবার চালু করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, এনআইডির তথ্যভান্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভান্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাই-সংক্রান্ত সেবা নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023