শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নদী, খাল-বিল ভরাট করে কোনো স্থাপনা করা যাবে না: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

নদী, খাল-বিল ভরাট করে কোনো স্থাপনা বা প্রকল্প করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার গণভবন থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একই সঙ্গে দেশের ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।

শেখ হাসিনা বলেন, নদীর পাড় বাঁধিয়ে শুধু ভাঙন রোধ করা যাবে না, তাহলে পলি পড়ে নদী ভরাট হয়ে যাবে। বাংলাদেশ ব-দ্বীপ, বাংলাদেশ সৃষ্টি হয়েছে পলির দ্বারা। সারাবছর বৃষ্টিতে যে মাটি ধুঁয়ে যায়, বর্ষা এবং বন্যায় সেই পলিটা পড়ে আবার পুনর্ভরাট হয়। আপনারা খেয়াল করে দেখবেন, যে অঞ্চলে বন্যা হয় সেখানেই কিন্তু পরের বার ফসল উৎপাদনটা বাড়ে। কারণ পলি পড়ার কারণে জমির উর্বরতা বাড়ে। পলির কারণে জমিটা ফসলের জন্য তৈরি হয়।

তিনি আরও বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই প্রত্যেক এলাকাতে নদীনালা, খাল-বিল, পুকুর ও হাওড় বাওড় যা আছে সেগুলোতে যেন পানি সংরক্ষণ এবং পানি প্রবাহ বৃদ্ধি করা হয় তার ব্যবস্থা করা হয়েছে। খালগুলোর সঙ্গে নদীর সংযোগ স্থাপন করা হয় সেই ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তাই পানি সংরক্ষণে নদী প্রবাহ ও খাল বিল ও জলাশয় ভরাট করে কোনো স্থাপনা বা প্রকল্প করা যাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023