শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ইসরায়েলি সেনাদের অতি বলপ্রয়োগের নিন্দা বাংলাদেশের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হতাহতের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর অতিরিক্ত অসম বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে গাজায় মানবিক বিপর্যয় এড়াতে সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) এক বার্তায় এ নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরআগে পররাষ্ট্রন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান।

দুপক্ষের বৈঠক শেষে সংবাদমাধ্যমকে দেওয়া বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক বিপর্যয় রোধে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার অনুমোদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণায় বলছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ওপর ভিত্তি করে ‘দ্বি-রাষ্ট্রীয়’ তত্ত্বের ভিত্তিতে কাজ করতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023