শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

তফসিলের পর পুরনো মামলায় গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে ইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন রাজনৈতিক মামলা না দেয়া এবং পুরনো মামলায় গ্রেপ্তার না করতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, তফসিল ঘোষণার পর পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার করা হলে হস্তক্ষেপ করবে ইসি। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেপ্তার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন, তফসিল ঘোষণার পর গ্রেপ্তার যেন না হয়।

বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেপ্তার করতে পারেন না- সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেপ্তার করতে হবে তফসিল ঘোষণার আগে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023