শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার কাহালুতে ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বগুড়ার কাহালু উপজেলায় ধানক্ষেত থেকে ইসমাইল হোসেন (৪৫) নামে এক ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার দলগড়া এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইসমাইল ওই উপজেলার উলট্ট মধ্যপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বিকেলে আছর নামাজের পর ইসমাইল বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। তিনি রাতেই ইজিবাইক চালাতেন তাই পরিবারের সদস্যদেরও কোনো সন্দেহ হয়নি। সকালে স্থানীয়রা ধানক্ষেতে ইসমাইলের মরদেহ দেখতে পেয়ে খবর দেন। মরদেহের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে উপজেলার মুরইল ইউনিয়নের জিয়াকুর গ্রামের ঈদগাহ মাঠ থেকে তার ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইকের ব্যাটারিসহ অন্যান্য সামগ্রীও অক্ষত আছে। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023