শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নির্বাচনে আসুন সুষ্ঠু ভোট করবো ইনশাআল্লাহ: বিএনপিকে ইসি আলমগীর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা চাই তারা (বিএনপি) নির্বাচনে আসুক। এ পর্যন্ত সব ভোট সুষ্ঠু করে আসছি সামনেও ভোট সুষ্ঠু করবো ইনশাআল্লাহ। রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি এসব কথা বলেন।

বিএনপি নির্বাচনে আসছে না এতে আপনাদের টেনশন হচ্ছে কি? এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, আমাদের নির্বাচন নিয়ে কোনো টেনশন নেই। আপনারা কি কখনো আমাদের টেনশনে দেখেছেন। আমরা ফুললি কনফিডেন্ট, নির্বাচন হবে। এটা ঠিক আপনারা দেখেন কোনো নির্বাচনেই সব রাজনৈতিক দল আসে না। আপনারা ইতিহাসে দেখেন, ৭০ এর নির্বাচনেও সব দল নির্বাচনে আসে নাই। ৪৪টা দল তো নির্বাচনে আসবে আবার কোনো দল নাও আসতে পারে।

বিএনপি যদি না আসে আপনাদের খারাপ লাগবে কি? এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমরা চাই সব রাজনৈতিক দল আসুক। আপনারা (বিএনপি) নির্বাচনে আসুন ভোট সুষ্ঠু হবে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে কি? এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, এখনো সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে কি? এ প্রসঙ্গে ইসি বলেন, ব্যালটপেপার সকালে বা আগে দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যেখানে সকালে যাওয়ার কথা সকালে যাবে, আবার যেখানে আগে যাওয়ার কথা সেখানে আগে যাবে। তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত হবে।

তফসিল ও ভোট প্রসঙ্গে আলমগীর বলেন, কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে নভেম্বরে তফসিল হবে। ভোট ডিসেম্বর না জানুয়ারিতে হবে সেটা আগে ঠিক হবে। সংবিধান অনুযায়ী, ভোট করতে যাবতীয় কাজ শেষ করেছি। রোডম্যাপ করেছি।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কমিশনের সব প্রস্তুতি শেষ। সবাই নির্বাচন চায়, ৪৪ দল আমাদের সঙ্গে আছে। বিএনপিরটা ভিন্ন ইস্যু। রাজপথের সমস্যা উনারা সমাধান করবে। আমরা সাংবিধানিকভাবে কাজ করছি, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023