বগুড়া পৌর মেয়র বাদশার সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির অপদার্থ সভাপতি (বিএনপি নেতা কর্মীদের ভাষ্য) রেজাউল করিম বাদশা টাকা ছাড়া কিছুই বোঝে না। বিএনপি দলীয় মেয়র হওয়ার পরেও নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি অনৈতিক ভাবে টাকা রোজগারে মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে পৌরসভায় মেয়র বাদশা সিন্ডিকেট গড়ে তুলেছে। তার রয়েছে একটি বিশেষ বাহিনী। যারা বিভিন্ন ভূক্তভোগীকে ব্লাকমেইলিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রসঙ্গগত, ২০০১ সালে বিএনপি ক্ষমতা থাকাকালীন সময় বগুড়া শহরের আলোচিত চম্পা মহলে গম কেলেংকারী ও টেন্ডার নিয়ন্ত্রণের  ভাগ বাটোয়ারার টাকা নিয়ে লঙ্কাকান্ড ঘটেছিল। বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থলোভী বেপরোয়া বাদশাকে চর-থাপ্পড়, কিল-ঘুষি মেরে চম্পা মহল থেকে বের করে দিয়েছিল। মেয়র রেজাউল করিম বাদশার অতীত ও বর্তমান অনৈতিক কর্মকান্ড নিয়ে আমাদের একটি টিম অনুসন্ধান চালাচ্ছে। বগুড়া পৌরবাসী রেজাউল করিম বাদশার দ্বারা অনৈতিক হয়রানীর শিকার হলে আমাদের নিন্মোক্ত ই-মেইলে প্রমানসহ তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতা চাইলে তার নাম ঠিকানা গোপন রাখা হবে। বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার অনৈতিক কর্মকান্ড নিয়ে শিগগিরই ধারাবাহিক প্রতিবেদন পাঠকদের মাঝে তুলে ধরা হবে। তথ্য পাঠানোর ঠিকানা: ই-মেইল[email protected]

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023