বগুড়ায় আ.লীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

বগুড়া শহরতলীর ঝোপগাড়ী বিশ্বরোডের দোয়েল পাম্পের সামনে মোঃ মিলন হোসেন নামে এক ব্যক্তির হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি, বগুড়া সদরের দক্ষিণ ঝোপগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মিলন হোসেন। তিনি ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক। জানা গেছে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার সময় অজ্ঞাত ব্যক্তিরা ধারালো চাকু দিয়ে আঘাত করে হাত ও পায়ের রগ কেটে দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023