শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যে বলছে অর্থনীতি ভালো না, তিনি অর্থনীতি পড়েন না: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

যিনি বলেছেন অর্থনীতি ভালো না, তিনি অর্থনীতি পড়েন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন, এখন সারা পৃথিবী স্বীকার করে বাংলাদেশ একটি রোল মডেল।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

জাপানের বিনিয়োগকারীদের ৭১ শতাংশ অসন্তুষ্ট, একটি জরিপে এমন এসেছে; এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, জাপানি কোম্পানি কোনটা ইনভেস্ট করেছে? শুধু একটিই আছে তাদের, সেটা হলো সিগারেট ম্যানুফ্যাকচারিং। আমেরিকার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও এ সময় জানান তিনি।

মূল্যস্ফীতির কারণে সব কিছুর দাম বেড়ে গেছে এ ব্যাপারে মত জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, যখন আমরা দায়িত্ব ভার গ্রহণ করি, তখন কত ছিল মূল্যস্ফীতি? ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে আমাদের মূল্যস্ফীতি এখন ৭ দশমিক ৫ শতাংশ। এই দুরাবস্থার মধ্যেও ৭ দশমিক ৫ শতাংশ।

তিনি বলেন, যুদ্ধ যে শুরু হয়েছে, যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। এই অনিশ্চয়তার ভেতরে কত দিন আপনি অর্থনীতি চালাবেন পরিকল্পনা মতো! তারপরও অনেক ভালো চলছে আমাদের অর্থনীতি। সবাই বলে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023