শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

৫৪৭ কোটি টাকার সার-অ্যাসিড কিনছে সরকার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ৬০ হাজার টন ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ৩৫ হাজার টন রক ফসফেট ও অ্যাসিড কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব সার ও অ্যাসিড কিনতে মোট ব্যয় হবে ৫৪৭ কোটি ৫২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে ৩৯০ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে সার কিনতে এবং ১৫৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হবে রক ফসফেট ও অ্যাসিড কিনতে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এসব সার ও অ্যাসিড কেনার অনুমোদন দিয়েছে। বুধবার (৩০ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১৩০ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিকটন সারের দাম পড়বে ৩৯৭.৩৩ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে বিসিআইসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৩১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ৪৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিকটন সারের দাম পড়বে ৩৯৯.১৭ মার্কিন ডলার।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বিসিআইসি কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২৯ কোটি ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, বিসিআইসি কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট (৭২ শতাংশ বিপিএল মিনিমাম) প্রতিষ্ঠান মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা (প্রধান সরবরাহকারী: মেসার্স উইলসন ইন্টারন্যাশনাল ট্রেডিং, মালয়েশিয়া) থেকে ৯৭ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাবটিও আসে শিল্প মন্ত্রণালয় থেকে।

তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে বিসিআইসি কর্তৃক চট্টগ্রামের টিএসপিসিএল এর জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড মেসার্স বেস্ট ইস্টার্ন, ঢাকা (প্রধান সরবরাহকারী: চীনের গুয়াংজি পেঙ্গুয়ে ইকো-টেকনোলজি কোং লিমিটেড) থেকে ৫৮ কোটি ৮৬ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023