শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

বগুড়া শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্সগণ অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করেন। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বুড়িমারী-টু-নারায়নগঞ্জ গামী পিংকি পরিবহন নামক যাত্রীবাহী বাসে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র বহন করে ঢাকা নিয়ে যাচ্ছে। পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, ইনচার্জ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের নেতৃত্বে এসআই, মোঃ রিপন মিঞা, এএসআই, মোঃ এরশাদ আলী ও ফোর্সসহ শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউপির অন্তর্গত মুরাদপুর গ্রামস্থ জনৈক মানু মাস্টারের চাতালের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের পাশে অবস্থান করেন। গত মঙ্গলবার রাতে রংপুরের দিক হতে পিংকি পরিবহনের বাসটি আসতে দেখে উক্ত বাসটি থামানোর জন্য সিগনাল দিলে মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় বাসটি দাড়ায়। বাসটি তল্লাশি করার জন্য বাসের ভিতরে উঠামাত্র উক্ত বাসে জি-২ সিটে বসা যাত্রী পুলিশের উপস্থিতি বুঝিতে পেরে জানালা দিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় আসামী মোঃ ছামিউল মিয়া (৩৫), পিতা-মোঃ সুরত আলী সাং-পশ্চিম দীঘলটারী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে আটক করেন। অতপর জি-১ সিটে বসা যাত্রী, উক্ত বাসের ড্রাইভার ও বাসের সুপারভাইজার সহ বাসের যাত্রীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তার দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো ২ টি ৭.৬৫ সচল বিদেশী আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪ টি লোহার তৈরী সচল ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
অবৈধ অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে জানায় সে লালমনিরহাট হতে পলাতক আসামী মোঃ জয় (২৩), পিতা-মোঃ কেরামত আলী, সাং-উত্তর গোবদা, উভয় থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট এর নিকট হতে অস্ত্রগুলি সংগ্রহ-পূর্বক ঢাকা নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে বগুড়া এর শবিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023