শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ছাত্রদলের ৬ নেতা গ্রেফতার, জনমনে ভীতি ও আতঙ্ক ছড়াতে আগ্নেয়াস্ত্র রাখা হয়: ডিবি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

বিএনপি ও ছাত্রদলের উচ্চপর্যায়ের নির্দেশে রাজপথে শক্তি বৃদ্ধির লক্ষ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে ছাত্রদলের গ্রেফতার ৬ নেতা।

নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে শনিবার (১৯ আগস্ট) লালবাগ থানা সংলগ্ন একটি বাসার তৃতীয় তলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রোববার (২০ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থার গুলশান বিভাগের একটি টিম শনিবার লালবাগ থানা সংলগ্ন ৩৮/১/এ নম্বর বাসার তৃতীয় তলায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলিসহ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ৬ জন হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯)।

তিনি আরও বলেন, মমিনুল ইসলাম ওরফে জিসান ও মোহাম্মদ আরিফ বিল্লাহর দেহ তল্লাশি করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

খোন্দকার নুরুন্নবী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিএনপি ও ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শাখা রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধির লক্ষ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনমনে ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে অন্তর্ঘাতমূলক কাজ করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে তারা। গ্রেফতার ৬ জনকে আদালতে পাঠানোর কথাও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023