শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

মিয়ানমারে নারায়ণগঞ্জের ১৯ যুবককে আটকে রেখে নির্যাতন-হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একজনকে হত্যার অভিযোগে মূলহোতাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে এক খুদে বার্তায় র‍্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব বলছে, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে মানবপাচারকারী চক্র।সংঘবদ্ধ এই মানবপাচারকারীদের নির্যাতনে জহুরুল ইসলাম নামের নারায়ণগঞ্জের এক যুবক মারা যান।এ ঘটনায় জড়িত অভিযোগে মানবপাচারকারী চক্রের প্রধান ইসমাইলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ওই যুবকদের মিয়ানমারের কোথায় আটকে রাখা হয়েছিল, কারা এই মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত, কত টাকা তারা আত্মসাৎ করেছে-এসব বিস্তারিত তথ্য আজ সংবাদ সম্মেলনে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023