শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জঙ্গিগোষ্ঠীর ঘুমন্ত সেল এখনো রয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিগোষ্ঠীর কিছু কিছু ঘুমন্ত সেল এখনো রয়ে গেছে। তারা আত্মপ্রকাশ করার চেষ্টাও করছে। জঙ্গি একবারে নির্মূল করতে পারেনি, কিন্তু জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করার জন্য আপনারা জঙ্গিবাদের উত্থান দেখেছেন। বাংলা ভাই, শাইখ আব্দুর রহমানের মতো অনেক জঙ্গি দেখেছেন। তৎকালীন সরকার (বিএনপি) তখন বলতেন, এগুলো মিডিয়ার সৃষ্টি। কিন্তু পরবর্তীতে আপনারাই দেখেছেন সত্যিকারের জঙ্গির উত্থান।

তিনি বলেন, সেরকমভাবেই ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা। এ হামলার মধ্যদিয়ে তারা জানান দিয়েছে যে দেশে জঙ্গি আছে।

স্বরষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা এ জঙ্গিবাদকে নিষ্ক্রিয় করছেন এবং যথাসময়ে তাদের (জঙ্গিদের) আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস ইয়াসমিন কামাল প্রমুখ। এসময় অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023