শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

জাতীয় সংসদ নির্বাচন: ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আজ বুধবার উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থানে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান জানান, নির্ধারিত কমিটির মাধ্যমে ভোটকেন্দ্র পরিদর্শন করে খসড়া প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

তিনি আরও জানান, বুধবার সারাদেশের মতো ঢাকা জেলার স্থানীয় পর্যায়ের অফিস সবার জন্য উন্মুক্ত থাকবে। কারও কোনো দাবি বা আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।

মো. মুনীর হোসাইন খান বলেন, একাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটার বাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রও বাড়বে। ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে আগের সিংহভাগ কেন্দ্রকেই বহাল রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া নতুন কিছু কেন্দ্রও প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023