শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই। কোনো বিশেষ দলকে নয়, বরং গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব বলেন। এর আগে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আওয়ামী লীগসহ অন্যান্য দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাইকে আমি মার্কিন ভিসা নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।

বৈঠকে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন মার্কিন রাষ্ট্রদূত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023