শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

৩ সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

গাজীপুর, বরিশাল ও খুলনা সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।

শপথ নেওয়া তিন মেয়র হলেন- গাজীপুরে জায়েদা খাতুন, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং খুলনায় তালুকদার আবদুল খালেক।

এদিকে এই তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023