শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

আজ রোববার থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। তবে প্রথম ফ্লাইটটি বাংলাদেশে যখন অবতরণ করবে তখন ৩ জুলাই সোমবার। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে জানানো হয়েছে, ২ জুলাই হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ২ আগস্ট পর্যন্ত।

গত ২৭ জুন মঙ্গলবার পালিত হয় পবিত্র হজ। এরপর শুক্রবার শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। যারা আগে মদিনায় যাননি তারা এখন মদিনায় যাচ্ছেন। আর যারা আগে মদিনা পর্ব সম্পন্ন করেছেন তারা এবার দেশে ফিরবেন। এর আগে সবাই বিদায়ি তওয়াফ সম্পন্ন করবেন, যা হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা।

চলতি বছর ৩২৫টি ফ্লাইটে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন বাংলাদেশি হজের উদ্দেশে সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী; সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।

গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। শেষ হয় ২৪ জুন। চলতি বছর হজে এখন পর্যন্ত ৫১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া অতিরিক্ত গরমে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023