শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

জুলাই থেকেই সরকারি কর্মচারীরা পাবেন মূল বেতনের ১০ শতাংশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

সরকারি চাকরিজীবীরা আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ টাকা পাবেন। সাধারণভাবেই ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) তাদের আছে। এখন যোগ হবে আরও ৫ শতাংশ। অর্থাৎ তাদের বেতন বাড়ছে ১০ শতাংশ। এ বিষয়ে আনুষ্ঠানিকতা শেষ করে প্রজ্ঞাপন জারি করতে কিছুটা দেরি হলেও জুলাই থেকে তা কার্যকর হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেয়ার কথা জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে। এরপর তা অনুমোদনের জন্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ হবে।

জানা যায়, বাড়তি ৫ শতাংশের জন্য সরকারের বাড়তি ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা। বাড়তি প্রণোদনা এককালীন নয়, বরং প্রতি মাসের বেতনের সঙ্গেই যোগ হবে। অর্থ বিভাগ চেষ্টা করছে জুলাই শেষে যখন জুলাই মাসের বেতন তুলবেন সরকারি কর্মচারীরা, তার মধ্যে বাড়তি প্রণোদনাটা যেন থাকে। জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে তা আগস্টে গড়াবে। তবে বাড়তি বেতন জুলাই থেকেই কার্যকর।

বাজেট ঘোষণার আগেই মে মাসের মাঝামাঝি এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। বার্ষিক বৃদ্ধি ৫ শতাংশ ও নতুন প্রণোদনা ৫ শতাংশ মিলিয়ে অবশ্য মূল্যস্ফীতি সমন্বয় হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023