শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ঢাকায় জাল নোটের কারখানার সন্ধান, কারিগর-ডিলারসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

রাজধানীতে জাল নোট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই কারখানা থেকে কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ জুন) ভোরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তী এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (২৫ জুন) দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দাপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023