শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সিলেট-রাজশাহীতে ভোট: সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ভোটগ্রহণের শুরু থেকে নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে দুই সিটি নির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।

এদিন সকাল থেকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর নির্বাচন ভবনের বেজমেন্টে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছেন।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, এক হাজার ৪৬৩টি সিসি ক্যামেরা দিয়ে রাজশাহী সিটিতে এবং ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে কমিশন।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান জানিয়েছেন, ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ভোটের মাঠে নিজস্ব পর্যবেক্ষক টিমও আছে।

তিনি জানান, দুই সিটিতে নির্বাচনে কোন ধরনের অনিয়ম, ভোটদানে বাধাদানসহ গোপন বুথে অযাচিত মানুষের উপস্থিতি ঠেকাতেই ইসির সিটিটিভি মনিটরিং তৎপরতা।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, কোথাও কোনো ধরনের গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা কমিশনের নজরে আসেনি।

এদিকে ভোটারদের সুবিধার জন্য আজ এ দুই সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসি জানিয়েছেন, নির্বাচনী এলাকায় সীমিত আকারে যান চলাচল করবে। সবশেষ বরিশাল ও খুলনা সিটির ভোটে সিসি ক্যামেরা লাগানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023